| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত হলেই যে ৫ বছর ক্ষমতায় থাকবেন, কে বলেছে: বিএনপিকে নাহিদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ২২:০৩:২৩:অপরাহ্ন  |  ১৬৬৩ বার পঠিত
নির্বাচিত হলেই যে ৫ বছর ক্ষমতায় থাকবেন, কে বলেছে: বিএনপিকে নাহিদ

স্টাফ রিপোর্টার: সরকারি দল বিএনপির উদ্দেশে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশ্ন, ‘তারা বলছে, আমরা নির্বাচিত হয়ে আসছি। নির্বাচিত হয়ে এলেই যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, এটা কে বলেছে?’

তিনি বলেন, ‘আপনাদের (বিএনপি সরকার) সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। কিন্তু সর্বনিম্ন সময়সীমা কত, সেটি আপনাকেই ঠিক করতে হবে।’

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিতাড়ন’। ৫ আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হলো ‘নতুন বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বিচার’।’ 

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ বলেন, ‘যদি তারেক রহমান বিচার করতে পারেন, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারেন, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হবো।’

তিনি আরও বলেন, ‘আপনি (তারেক রহমান) কিছুই করবেন না, শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন আর কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের চোখ কেড়ে নেবে, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করবেন, আর আপনাদের জাতীয় ঐক্যে আমাদের যেতে হবে, এরকম জাতীয় ঐক্যের সঙ্গে জনগণ, এনসিপি নাই।’

নাহিদ হুঁশিয়ারি দেন, ‘বিএনপি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তারা দেশ পরিচালনা করতে পারবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের কথা হচ্ছে, আপনারা এটা একবার করে দেখেন। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারও থাকে, তাহলে তার যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে সে সেটা করে দেখাক।’

নাহিদ মনে করিয়ে দেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৫ আগস্ট ঘোষণা দিয়েছে, মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদকে নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ। এটা এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘এখন পত্রিকার মাধ্যমে, টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দেবে, এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে, সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪