| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রণতরিতে মার্কিন নৌ সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত ৭, দাবি ইরানি মিডিয়ার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৬:১৭:২৭:অপরাহ্ন  |  ৮০৬ বার পঠিত
রণতরিতে মার্কিন নৌ সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত ৭, দাবি ইরানি মিডিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিতে মোতায়েন থাকা নৌসদস্যদের মধ্যে অসন্তোষের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও টানা মোতায়েন নিয়ে নৌসদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিটিতে গেলে উত্তেজনা আরও বাড়ে বলে দাবি করা হয়েছে।

ইরানি গণমাধ্যমের ভাষ্য, ক্ষুব্ধ নৌসদস্যরা ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। একপর্যায়ে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের কথাও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাসনিম নিউজের বরাত দিয়ে মেহর জানিয়েছে, এ ঘটনায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরও রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউএসএস আব্রাহাম লিংকন ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিন টানা সমুদ্রে অবস্থান করেছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে রণতরিটি ভারত মহাসাগরে অবস্থান করছে।

তবে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এই দাবির বিষয়ে প্রতিবেদনে স্বাধীন কোনো সূত্র বা মার্কিন কর্তৃপক্ষের নিশ্চিত বক্তব্য উল্লেখ করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪