| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৯:০৪:৩৮:অপরাহ্ন  |  ২৩৫৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) -এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

ড. এম মুজিবুর রহমানকে চুক্তিতে গ্রেড -২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য পদে ড. মুজিবুর রহমান দায়িত্ব পালন করবেন।

ড. এম মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, Technical and Vocational Education and Training (TVET), quality assurance এবং institutional governance ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, vocational education leader, policy expert এবং institutional development professional।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)-এর রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক । তিনি সাস্ট এলামনাই এসোসিয়েশন এর কো-কনভেনর। তাঁর অসাধারণ একাডেমিক সাফল্যের মধ্যে রয়েছে BSc Honours-এ First Class, MSc-তে First Class First এবং তিনি University of Bristol থেকে PhD সম্পন্ন করেছেন । এছাড়াও তিনি University of Nottingham এবং University of Bath-এ Postdoctoral Research সম্পন্ন করেছেন।

যুক্তরাজ্যের London-এ City & Guilds এবং NCFE-approved centre পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তাঁর vocational education এবং skills development বিষয়ে বাস্তব ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠান UK Ofqual-regulated awarding organisations-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত vocational qualifications প্রদান করে।

ব্যক্তিগত জীবনে ড. মুজিব দুই সন্তানের পিতা। তাঁর বড় ছেলে সাইমুর মুজিব রহমান সম্প্রতি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে সফলভাবে BA Honours ডিগ্রি সম্পন্ন করেছেন। সাইমুর ইতোমধ্যে লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক investment banking ও financial services প্রতিষ্ঠান Jefferies Financial Group Inc.-এ তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছেন।

বিশেষভাবে উল্লেখ্য, গত বছর সাইমুরের বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান, উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

ড. মুজিবের ছোট ছেলে রাফি মুজিব রহমান A-Level-এ সফলতার পাশাপাশি সম্প্রতি তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক investment banking ও financial services প্রতিষ্ঠান Goldman Sachs-এ Applied Finance বিষয়ে undergraduate শিক্ষালাভের জন্য একটি prestigious apprenticeship-এর সুযোগ পেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪