| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১২:১৮:৪৭:অপরাহ্ন  |  ৮২৬ বার পঠিত
আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ সাংবাদিকদের জানান, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এসব প্রাণহানি ঘটেছে। এর মধ্যে জিজেলে পাঁচজন, বেজাইয়ায় চারজন ও তিজি উজুতে তিনজন নিহত হয়েছেন।

বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী এসব তথ্য জানান। সেখানে দাবানলে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। 

সরকারি বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিসের তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে ৫৪ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দেশজুড়ে মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে সিভিল প্রোটেকশন বাহিনী। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ড ঘটে। এসবের মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিনির্বাপণকারী দল স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বেজাইয়ায় এখনো ১৮টি এলাকায় আগুন জ্বলছে। একইভাবে জিজেল প্রদেশের ১২টি পৌর এলাকায় দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম জিজেল নিউজের প্রচারিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয় বাসিন্দাদের একটি ডাকঘরে আশ্রয় নিতে দেখা গেছে।

আলজেরিয়া ও প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সূত্র : আল-জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪