| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৬:৪৪:৪৭:অপরাহ্ন  |  ১১২২ বার পঠিত
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ

নাটোর প্রতিনিধি: নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাটোর জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত ও হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে।

তাঁরা আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালনার দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি এবং তাঁর ওপর হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪