বগুড়া প্রতিনিধি: বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মজিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রাশেদুল ইসলাম রনি এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
পরিদর্শনের সময় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ডেঙ্গু কর্নার ও শৌচাগার ঘুরে দেখেন। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় সাধারণ রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন রেজাউল করিম বাদশা। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে রোগীদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ