| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৮:৪৯:৫৪:অপরাহ্ন  |  ১৪৫ বার পঠিত
নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, বিকাল ৫টায় শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা ধাপে ধাপে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

২০১৫ সালের সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোতে উভয় ক্ষেত্রেই গড়ে ১০০ শতাংশের বেশি বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অনুমোদিত নতুন পে-স্কেলে গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪