| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৩:১৯:১৮:অপরাহ্ন  |  ৬১৫ বার পঠিত
পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুতি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪