| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপিকার বেবি বাম্প নকল, কটাক্ষের জবাব দিলেন নায়িকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৫:৫৭:২৯:অপরাহ্ন  |  ১১১২ বার পঠিত
দীপিকার বেবি বাম্প নকল, কটাক্ষের জবাব দিলেন নায়িকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেয়ে দুয়ার জন্মদিনে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশের পর বেবি বাম্প নিয়ে ফের কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাদাকালো ছবিতে স্বামী রণবীর সিং ও মেয়ের সঙ্গে দীপিকার মাতৃত্বের লাবণ্য নজর কাড়ে। তবে ছবিগুলো ঘিরে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, অভিনেত্রীর বেবি বাম্প আদৌ সত্যি কি না।

২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন দীপিকা। প্রায় দুই বছরের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু সাদাকালো ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবিগুলো প্রকাশের পর ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেও নেটভুবনের একাংশ দীপিকার বেবি বাম্প নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাদের প্রশ্ন, বেবি বাম্পটি সত্যিই কি অভিনেত্রীর, নাকি সেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে?

অবশ্য ২০২৪ সালেও একই ধরনের প্রশ্ন উঠেছিল। রণবীর সিংয়ের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন দীপিকা। তখন পোশাকের ভেতর থেকে তার হালকা স্ফীত উদর দেখা গেলেও গর্ভাবস্থার সময় অনুযায়ী সেটি যথেষ্ট স্পষ্ট নয় বলে অনেকে মন্তব্য করেছিলেন।

এবার প্রকাশ্যে বেবি বাম্প দেখানোর পরও একই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে এবার বিষয়টি নিয়ে সরব হন এক অনুরাগী। আরশিয়া মুরজানি নামে ওই অনুরাগী একটি ভিডিও পোস্ট করে দীপিকার সমালোচকদের জবাব দেন।

ওই অনুরাগী বলেন, সব তারকা মাতৃত্ব নিয়ে মিথ্যা বলেন না এবং দীপিকাও নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না। তার ভাষ্য, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেনএটি স্পষ্ট। তাই এই সময়টা অভিনেত্রীকে নিজের মতো করে উপভোগ করতে দেওয়া উচিত।

আরশিয়ার ওই পোস্টে লাইক দিয়ে প্রকাশ্যেই সমর্থন জানান দীপিকা। সরাসরি কোনো মন্তব্য না করেও এভাবে নিন্দুকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪