| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চিকিৎসা সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ২০:২১:০২:অপরাহ্ন  |  ৯১৯ বার পঠিত
হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চিকিৎসা সরঞ্জাম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দুর্ঘটনা ঘটেছে। এসি বিস্ফোরণের আগুনে চক্ষু বিভাগের চিকিৎসা সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এসি বিস্ফোরণ ঘটলে একটি কক্ষের বাইরের থাই গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার রাত ১১টার দিকে শজিমেক হাসপাতালের চক্ষু বিভাগের ১৫১ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসি বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও অন্যান্য মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। কক্ষের বাইরের থাই গ্লাস ভেঙে যায়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিকভাবে এসি বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটেছে। এই কক্ষ চোখের লেন্স পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহৃত হতো। বহির্বিভাগ বন্ধ থাকায় সেখানে রোগী বা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। এসি বিস্ফোরণের আগুনে কেউ হতাহত হয়নি। 

ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ডবয় ও চতুর্থ শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন ডালিম। তিনি জানান, দুপুর আড়াইটার পর হাসপাতালের বহির্বিভাগ বন্ধ হয়ে যায়। সেখানে চিকিৎসক ও কর্মচারী যাতায়াত করতে পারেন। তবে রোগী বা সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকে। দুর্ঘটনা ঘটলেও চক্ষু বিভাগের চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪