| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৩:৩০:৪৫:অপরাহ্ন  |  ১৬৪ বার পঠিত
অভয়নগরে ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে উপজেলা পরিষদ সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃত হয়েছে ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় যশোরগামী আন্ত নগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে ।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান , রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪