| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসআরবি'র অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৩:২৭:১৫:অপরাহ্ন  |  ১৭২ বার পঠিত
এসআরবি'র অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ পিস ইয়াবাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার নওপাড়া ক্লাব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হাসিবুল ইসলাম গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ক্লাব পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্প সূত্রে জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ক্লাবের কাছে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাসিবুল ইসলাম আটক করে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪