| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষা দিলেই পাস সে ধারণা থেকে বের হওয়া উচিত: সাইয়েদ আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৩:৫৪:১৩:অপরাহ্ন  |  ১২৪৮ বার পঠিত
পরীক্ষা দিলেই পাস সে ধারণা থেকে বের হওয়া উচিত: সাইয়েদ আবদুল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পরীক্ষা দিলেই পাস এবং মোটামুটি লিখলেই জিপিএ-ফাইভ পাওয়া যাবে সে ধারণা থেকে বের হয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) সাইয়েদ বিন আবদুল্লাহ।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বিগত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার পাসের হার এবং জিপিএ-ফাইভ প্রাপ্তির তুলনামূলক চিত্র তুলে ধরেন।

তার উল্লেখ করা তথ্যে দেখা যায়, ২০২১ সালে পাসের হার ৯৫.৫৭, এবং জিপিএ-ফাইভ ১ লাখ ৮৯ হাজার। ২০২২ সালে পাস ৮৪.৩১ শতাংশ ও জিপিএ-ফাইভ ১ লাখ ৭৬ হাজার। ২০২৩ সালে পাসের হার ৭৮.৬৪, আর জিপিএ-ফাইভ ৯২ হাজার।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালে পাস ৭৭.৭৮ শতাংশ আর জিপিএ-ফাইভ ১ লাখ ৪৫ হাজার। ২০২৫ সালে পাস ৫৮.৮৩ শতাংশ ও জিপিএ-ফাইভ ৬৯ হাজার এবং ২০২৬ সালে পাস ৫২.১২ শতাংশ ও জিপিএ-ফাইভ ৪০ হাজার।

এসব তথ্য উল্লেখ করে তিনি লেখেন, ‘অর্থাৎ, পড়াশোনার মান না বাড়িয়ে শুধু পাসের হার এবং জিপিএ-৫ এর বন্যা দেখিয়ে শিক্ষার উন্নয়ন দেখানোর দিন আর নেই। পরীক্ষা দিলেই পাস এবং মোটামুটি লিখলেই জিপিএ-ফাইভ, সে ধারণা থেকে বের হয়ে আসা উচিত সবারই।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪