| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৭:০৭:২১:অপরাহ্ন  |  ১৯৭ বার পঠিত
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭।       

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ শিশু।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৬২৫ শিশু ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ শিশু।

এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯১ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪