| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন , এবার লক্ষ্য বিচারক হওয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:০৫:১৫:অপরাহ্ন  |  ১১৬ বার পঠিত
পা দিয়ে লিখে আইন বিষয়ে  স্নাতকোত্তর ডিগ্রি অর্জন , এবার লক্ষ্য বিচারক হওয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জন্ম থেকেই দুটি হাত নেই, তবুও শারীরিক প্রতিবন্ধকতা ও সমাজের কটুকথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনন্য নজির গড়েছেন বিউটি খাতুন। পা দিয়ে লিখে প্রাথমিক থেকে প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রেখে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেছেন তিনি। তাঁর এখন একমাত্র লক্ষ্য সহকারী জজ হয়ে বিচারকের আসনে বসা।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের দরিদ্র কৃষক বায়েজিদ হোসেন ও রহিমা খাতুন দম্পতির মেয়ে বিউটি।

শৈশব থেকেই প্রতিকূলতাকে জয় করে পা দিয়েই লেখালেখি ও দৈনন্দিন কাজের অভ্যাস রপ্ত করেন তিনি। মেধার জোরে শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০১৭ সালের এসএসসিতে জিপিএ-৫ পান।

পরে ২০১৯ সালে বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করা বিউটি এখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার জোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “শারীরিক সীমাবদ্ধতা বা মানুষের নেতিবাচক কথা কখনোই আমার মনোবল ভাঙতে পারেনি।

কারও করুণায় নয়, নিজের যোগ্যতায় বিচারক হয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”

মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা বায়েজিদ হোসেন। বিউটির প্রাক্তন শিক্ষক একরামুল ইসলাম বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই যে আটকে রাখতে পারে না, বিউটি পুরো সমাজের জন্য তারই এক অনন্য দৃষ্টান্ত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪