| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৭:৫৩:১১:অপরাহ্ন  |  ১৫৫ বার পঠিত
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টার মধ্যে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- বেড়িলাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (৪),  সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার (৩)। সম্পর্কে তারা আপন দুই চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পেছনে আনারুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায় তারা।

এদিকে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে আফিয়ার মা আরিফা বেগম পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের অসতর্কতায় দুইটি নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪