| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জজ মিয়ার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:০৫:১০:অপরাহ্ন  |  ১১৬ বার পঠিত
ভৈরবে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জজ মিয়ার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জমিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান ওরফে জজ মিয়া (জজমিয়া) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে নিজ বাড়ির পাশের জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জজ মিয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জজ মিয়া বাড়ির পাশের জমিতে বেগুন চাষ করেছিলেন। জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেগুলো মারতে তিনি সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সোমবার বেলা ১১টার দিকে জমিতে গেলে অসাবধানতাবশত নিজের পাতা ওই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষিত মানুষের এমন ঝুঁকিপূর্ণ কাজ করা কাম্য নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পাশাপাশি হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪