| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখছে টিটিসি: এমপি বাদশা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:৫১:২৬:অপরাহ্ন  |  ১২৩ বার পঠিত
বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখছে টিটিসি: এমপি বাদশা

বগুড়া প্রতিনিধি: বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তাধারায় প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ছিল অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী। এর সুফল আজ দেশের বেকার যুবসমাজ ভোগ করছে। এখান থেকে কারিগরি দক্ষতা অর্জন করে অনেকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। প্রবাসে কাজ করে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে তাঁরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজেদের পরিবারের দায়িত্বও পালন করছেন। এভাবে তাঁরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বগুড়ার আয়োজনে নতুন গাড়ির উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল।

ইন্সট্রাক্টর (আরএসি) রাশেদুল হাসান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ শামীন আল মামুন, কম্পিউটার ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুল মান্নান শেখ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু সাইদ, চয়ন সূত্রধর ও শাহাদৎ হোসেন, আবু তালেবসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে টিটিসি বগুড়ার নতুন গাড়ির উদ্বোধন করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪