| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২৩:১৫:৩১:অপরাহ্ন  |  ২৪৫৮ বার পঠিত
রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পুলিশের টহল চলাকালে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ ছয়জনকে আটক করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী জেলা স্টেডিয়াম এলাকা থেকে তাঁদের আটক করে সদর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের গঙ্গারাম কর্মকারের ছেলে দুলাল চন্দ্র কর্মকার (৫০)। তিনি আবুল হোসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। অন্যরা হলেন একই এলাকার মৃত বীরেন কর্মকারের ছেলে বিশ্বনাথ কর্মকার (৬৫), সজ্জনকান্দা গ্রামের মৃত আবুল কাসেম মৃধার ছেলে মাসুদ রানা (৫৮), লবি নেওয়াজ খানের ছেলে মিরাজ খান (৬০), মৃত রবীন্দ্রনাথ কর্মকারের ছেলে শ্রী নিমাই চন্দ্র সরকার (৬০) এবং চরলক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫৭)।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, পুলিশের টহল চলাকালে জেলা স্টেডিয়াম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটক দুলাল চন্দ্র কর্মকারের বিষয়ে আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদ আলী বলেন, দুলাল চন্দ্র কর্মকার তাঁদের কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে মাদক সেবনের অভিযোগে তাঁর পুলিশের হাতে আটকের বিষয়টি তিনি আগে জানতেন না। বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসককে অবহিত করবেন বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪