| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ধর্ষণের ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২৩:৩৫:৫৫:অপরাহ্ন  |  ২১৭২ বার পঠিত
শেরপুরে ধর্ষণের ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ফলে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের বাবা। 

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে নকলা থানার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার উত্তর দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভেতরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এই ধর্ষণের ঘটনা ঘটে।

​এঘটনায় ভিকটিমের বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. উসমান মিয়া (৬০) একই এলাকার পাঁচকাহনিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলার পরপরই অভিযুক্ত উসমান মিয়াকে আটক করেছে নকলা থানা পুলিশ। 

ভিকটিমের বাবা জানান, তার ১৩ বছর বয়সী কন্যা বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।

​বিষয়টির সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,বর্তমানে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪