| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার : জাওয়াদ নির্ঝর

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ০৮:৩১:১৮:পূর্বাহ্ন  |  ২১৭৪৪৬৪ বার পঠিত
রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার : জাওয়াদ নির্ঝর

সিনিয়র রিপোর্টার :
বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। মঙ্গলবার সন্ধ্যায়  ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।

তিনি ফেসবুক পোষ্টে লেখেন- আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেলো : 

‘সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ! গতকাল রাত ১১টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়। এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের ২ তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল।’

জাওয়াদ নির্ঝর পোস্টে  আরও  লেখেন, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে। এ ছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পেয়েছে। যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে। 

তিনি  লেখেন, তিনি গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো পুলিশ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের সমর্থিত সূত্র, অভিযান এবং ওপরের তথ্যের সতত্য নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪