| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০৬:০৩:৪২:পূর্বাহ্ন  |  ১৬৬১০৫৩ বার পঠিত
আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি
ছবির ক্যাপশন: আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এনসিপি সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।

আগে গত বুধবার নরসিংদীতে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। তিনি সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।

এনসিপি এক বিবৃতিতে জানায়, ২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪