| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪টার সমাবেশ সাড়ে ৫টায়ও শুরু করতে পারেনি এনসিপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ১১:৩৫:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৫৬৩৭৯ বার পঠিত
৪টার সমাবেশ সাড়ে ৫টায়ও শুরু করতে পারেনি এনসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 
নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কিন্তু বিকেল ৫টায়ও আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করতে পারেনি তারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শীর্ষ নেতারা এখনো সমাবেশস্থলে না আসায় সমাবেশ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও বিকেল ৩টার পর থেকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। এসময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। প্রতিটি মিছিলে ২০ থেকে ৫০ জনের মতো উপস্থিতি দেখা গেছে।

কিশোরগঞ্জ থেকে আসা দলটির এক নেতা বলেন, ৩টা থেকে সমাবেশস্থলে এসে বসে আছি। কখন শুরু হবে এখনো বলতে পারছি না। সম্ভবত আরও লোকজন এলে সমাবেশ শুরু হবে।

এদিকে, সমাবেশে শহীদ মিনারে জনসমাগমও কিছুটা কম দেখা গেছে। অধিকাংশ নেতাকর্মীকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। তবে সমাবেশের মূল জায়গায় জন উপস্থিতি খুব একটা দেখ যায়নি। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪