| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৩:৫৫:৫৮:অপরাহ্ন  |  ১৬৬১২৮৯ বার পঠিত
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

সিনিয়র রিপোর্টার :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারাদেশে ৪২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন রয়েছেন।          

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৯২ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। 

চলতি বছরে এ যাবত মোট ২১ হাজার ৪৬১ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছে।   


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪