| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৪:১২:১৭:অপরাহ্ন  |  ১৬৪৪১৭৯ বার পঠিত
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

সিনিয়র রিপোর্টার :
চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দিবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। 

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না।

তিনি আরও বলেন, প্রতীক দেয়া থাকবে, তবে প্রার্থী নাম নয়। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্ট (২০২৬ সালের) ফেব্রæয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

আজকের কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪