| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্রসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৫:৫৩:৫৮:অপরাহ্ন  |  ১৬৬২১৪৯ বার পঠিত
পররাষ্ট্রসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার্স ডেস্ক :
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বুধবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ প্রচার, জ্বালানি সহযোগিতা, অভিবাসন, ভিসা সহজীকরণ, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।  পররাষ্ট্র সচিব ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানান্তরের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে অস্ট্রেলিয়ান প্রশিক্ষক প্রেরণের মাধ্যমে বাংলাদেশি যুবকদের দক্ষতা উন্নয়ন এবং ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই) এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পররাষ্ট্রসচিব অস্ট্রেলিয়ান পণ্যের জন্য বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদার কথা জানান। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বৃত্তি প্রদান এবং বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় নিয়মিত অভিবাসন চালু রাখতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অবৈধ অভিবাসন মোকাবিলায় এসওপি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে বর্ধিত সহযোগিতা গড়ে তোলার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতির কথা জানান। 

বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততার জন্য অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রæত প্রত্যাবাসনের জন্য অস্ট্রেলিয়ার সক্রিয় সমর্থনের আশ্বাসও দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪