| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ দিনের সফরে ৩০ আগস্ট বাংলাদেশে আসছেন মেলোনি : গুরুত্ব পাবে যেসব বিষয়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৯:৪২:০১:অপরাহ্ন  |  ১৬৭৭১৯০ বার পঠিত
২ দিনের সফরে ৩০ আগস্ট বাংলাদেশে আসছেন মেলোনি : গুরুত্ব পাবে যেসব বিষয়
ছবির ক্যাপশন: ২ দিনের সফরে ৩০ আগস্ট বাংলাদেশে আসছেন মেলোনি : গুরুত্ব পাবে যেসব বিষয়

কালাম আজাদ, ইতালি প্রতিনিধি : দুইদিনের সফরে আসছে ৩০ আগস্ট বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর এই সফরে অভিবাসনের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিন ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে  তাঁর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেসব বৈঠকে এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ইতালি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জর্জিয়া মেলোনির আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক, একান্ত আলোচনা আর মধ্যাহ্নভোজ সেরে ওইদিনই তিনি ঢাকা ছেড়ে যেতে পারেন।

সহযোগিতার কোন কোন খাত ওই শীর্ষ বৈঠকে গুরুত্ব পেতে পারে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অভিবাসনের ক্ষেত্রে গত মে মাসে সই হওয়া ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক সই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এরই ধারাবাহিকতায় বিষয়টি আলোচনায় আসবে। এ বিষয়টি যে বিশেষ গুরুত্ব পেতে পারে, এটা বলাই বাহুল্য। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

একজন কর্মকর্তা জানান, এই মুহূর্তে ইতালির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় দেড় বিলিয়ন ডলার। তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্যও দেশটিতে পাঠানো হয়। এখন তাঁদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা আছে। এই বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

এটাই হবে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পশ্চিমা কোনও দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। এর আগে ১৯৯৮ সালের জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন ইতালির তখনকার প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেটা ছিলো বাংলাদেশে দেশটির কোনও প্রধামন্ত্রীর প্রথম সফর।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪