| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ দ্রুত চূড়ান্ত হবে: আলী রীয়াজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ০৬:৪০:২৭:পূর্বাহ্ন  |  ১৬৪২৮৩৩ বার পঠিত
জুলাই সনদ দ্রুত চূড়ান্ত হবে: আলী রীয়াজ
ছবির ক্যাপশন: জুলাই সনদ দ্রুত চূড়ান্ত হবে: আলী রীয়াজ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট দলগুলোকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

আলী রীয়াজ আরও জানান, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে।

এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি।

সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রীয়াজ। এর আগে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করেন।



রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪