| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজির অভিযোগে বিএনপির উপজেলা সভাপতির পদ স্থগিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৯:৩৪:২৫:অপরাহ্ন  |  ১৪১৩৮৮৪ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগে বিএনপির উপজেলা সভাপতির পদ স্থগিত
ছবির ক্যাপশন: চাঁদাবাজির অভিযোগে বিএনপির উপজেলা সভাপতির পদ স্থগিত

সিলেট প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, চাঁদাবাজি ও দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

দলীয় সূত্র জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সরকারি জমি দখল, অবৈধভাবে সাদাপাথর উত্তোলন ও রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ ছিল। এসব কারণে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় হাইকমান্ড।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এসব কর্মকাণ্ডের কারণে সাহাব উদ্দিনের প্রতি জনঅসন্তোষ বাড়ছিল এবং উপজেলা বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪