| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালী ফিলিং স্টেশন অগ্নিকাণ্ড: দগ্ধ একজন জাতীয় বার্নে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৯:৫৬:০৬:অপরাহ্ন  |  ১৬১৬৫৪৩ বার পঠিত
মহাখালী ফিলিং স্টেশন অগ্নিকাণ্ড: দগ্ধ একজন জাতীয় বার্নে
ছবির ক্যাপশন: মহাখালী ফিলিং স্টেশন অগ্নিকাণ্ড: দগ্ধ একজন জাতীয় বার্নে

রিপোর্টার ২৪ ডেস্ক  : রাজধানীর মহাখালীতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন মীর হোসেন (৫৫)। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

দগ্ধ অবস্থায় রাত ৮টা ৫০ মিনিটে মীর হোসেনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪