রিপোর্টার্স২৪ ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ভাগ্নে বিল্লালকে বিশেষ অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে।
একুশে আগস্ট গ্রেনেড হামলার খালাসের আপিল শুনানি শুরুএকুশে আগস্ট গ্রেনেড হামলার খালাসের আপিল শুনানি শুরু
ডিসি তালেবুর রহমান আরও জানান, আসামির বিরুদ্ধে সাতটি গ্রেপ্তারি ওয়ারেন্ট এবং ছয়টি মামলার অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি বলেন, ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম