| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২৬৪ মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৭:০৭:৪৯:পূর্বাহ্ন  |  ১৬৩২৭৪৮ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২৬৪ মামলা
ছবির ক্যাপশন: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)/ ফাইল ছবি

রিপোর্টার্স ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ আগস্ট) দিনভর এ অভিযান চালায় সংস্থাটির ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, এই অভিযানে একদিনেই ২ হাজার ২৬৪টি মামলা হয়েছে। এ সময় ৩৯০টি গাড়ি ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইন মানার প্রবণতা বাড়াতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

রিপোর্টার্স২৪/সায়েম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪