| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদাপাথর হরিলুট হয়েছে : জনপ্রশাসন সচিব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৮:৪১:০৮:পূর্বাহ্ন  |  ১৬২৭৬৯৭ বার পঠিত
সাদাপাথর হরিলুট হয়েছে : জনপ্রশাসন সচিব
ছবির ক্যাপশন: ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব

সিলেট প্রতিনিধি :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সাদাপাথর শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন—কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে  তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা।

শুক্রবার সকালে প্রতিনিধি দল নিয়ে তিনি সাদাপাথর আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। এসময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠপর্যায়ে পরিদর্শনে আসেন তারা।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪