| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৯:০৪:৩২:অপরাহ্ন  |  ১৫৯১৩৬৬ বার পঠিত
আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক :রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডিবির একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ এবং ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকেই শাকিল আহমেদ ও আশফাক মাহমুদ পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, দু’জনকেই একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪