চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম জজ (৭২) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপা
মাগুরা-রাজবাড়ী মহাসড়কের পাশে ৬১ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার ও ট্রাক টার্মিনালটি গত সাত বছরেও চালু না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে ভূতুড়ে জনপদে পরিণত হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং দূরপাল্লার চালকদের নিরাপদ বিশ্রামের লক্ষ্য নিয়ে নির্মিত এই বিশাল অবকাঠামোটি এখন ঝোপঝাড় আর আগাছায় ঢেকে যাচ্ছে। দীর্ঘ সাত বছর পার হলেও আলোর মুখ দেখেনি সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি।
ঠাকুরগাঁও শহরের পৃথক দুটি স্থান থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে শুক্রবার তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার শেষ রাতে সদর উপজেলার ৩ নম্বর আকচা
দাগনভূঞা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ এবং মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ছোট ফেনী নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও নিষিদ্ধ জাল অপসারণে উপজেলা প্রশাসন, উপজেলা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চর মাকসুমুল গ্রামে শতশত এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী জামাল উদ্দিন মেম্বার, আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবারের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেরপুর শহরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা হেলাল শেখ ও তার ছেলে দীপ। সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তারা। স্থানীয়দের সহায়তায় ও উদ্ধারকারীদের তাৎক্ষণিক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা হেলাল শেখ এখনো নিখোঁজ রয়েছেন।
বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফাঁপোর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কৈচড়ে বীট স্কুল মাঠে উক্ত ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউ
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. আ. কুদ্দুস।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকে
উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (Agro Export Zone) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে মাঠ পরিদর্শন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল-ই-মোহাম্মদ।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন বলেছেন, ‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি। ৬ বছর রাষ্ট্রপরিচালনা করার পর দেখা গেল তার একটু জমি নেই বাংলাদেশে। ব্যাংকে কোনো টাকা-পয়সা নেই। স্ত্রী, পুত্র ও পরিবারকে তিনি যেভাবে লালন-পালন করিয়েছেন, সেরকম উদাহরণ মুসলিম বিশ্বে আর দেখা যায়নি।
শরীয়তপুরে অটোরিকশা শ্রমিকদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এবং তাদের সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছে শরীয়তপুর জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ
শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক (ভিপি বাদল) দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
বগুড়া মহানগরের নারুলী মধ্যপাড়া, সুলতান পট্টি পুকুর সংলগ্ন একটি বাড়িতে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, প্রতিব