নদী ও পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করার দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ 'জাতীয় পরিবেশ পদক-২০২৫' পেয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন (নদী মনির)।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের সংখ্যা বেড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়ে ৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়েছেন।
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন (নয়ন) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে শহরের ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাকপ্রতিবন্ধী সত্তরোর্ধ্ব বৃদ্ধা ববি বেগমকে। সারাজীবনের জমানো টাকাই কাল হলো তার। এই টাকা ছিনিয়ে নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববির। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের শালিখা-সীমাখালী সড়কের গোবরা এলাকায় খালের ওপর নির্মিত একটি ব্রিজ অতিবৃষ্টির পানির চাপে ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ।
ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক সুমন আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (ম
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বর্তমানে সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে শুধু বৃহত্তর চট্টগ্রামেই পাহাড়ধস, দেয়াল ধসে এবং পানিতে ডুবে ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জনই রোহিঙ্গা। নিহতদের মধ্যে কক্সবাজারে ২২ জন, চট্টগ্রাম নগর ও জেলায় ৫ জন, বান্দরবানে ৫ জন এবং রাঙামাটিতে ১ জন রয়েছেন। এছাড়া বোয়ালখালী ও সাতকা
গত ফেব্রুয়ারিতে সিলেট জেলার ‘শ্রেষ্ঠ’ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। এরপর মে মাসে হজ পালনের জন্য সৌদি আরবে যান। ফিরে যোগদানের মাত্র ২০ দিনের মধ্যে প্রত্যাহার হলেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলে
রাঙ্গামাটিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এই জেলায় এখনও প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। পাশাপাশি গত ৬ দিনে পাহাড়ধসের সংখ্যা মোট ১০৪টি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে নৌকাডুবিতে পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় জেরিন আক্তার (৮) নামে আরেক শিশুকে তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় পথ সংবর্ধনা প্রদানের এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (১০ জুলাই) উপজেলা বিএনপি কর্তৃক কোর্ট পাড় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত
পুরোনো আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।