| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়া হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

বিস্তারিত...

নরসিংদীর গ্রীন লাইফ হাসপাতালে অভিযান, এক্স-রে কক্ষ সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী সদরের একটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম-অসংগতি পাওয়ায় মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।

বিস্তারিত...

বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে দুই পরিবারের মোট পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে তারা নিহত হয় বলে জানিয়েছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ।

বিস্তারিত...

পোষা পাখি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে।

বিস্তারিত...

অপহরণের নাটকে পুলিশের অভিযান, বেরিয়ে এলো প্রকৃত রহস্য

চট্টগ্রামের হাটহাজারীতে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, পাওনাদারদের চাপ থেকে বাঁচতেই তিনি সহযোগীদের নিয়ে অপহরণের মিথ্যা ঘটনা সাজিয়েছিলেন।

বিস্তারিত...

শরীয়তপুরে জেলা পরিষদ প্রশাসক নাসির উদ্দীনকে সংবর্ধনা

শরীয়তপুর কোর্ট বাজার বণিক সমিতির উদ্যোগে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ এর হল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। বুধবার (৮ জুলাই) তিনি শেরপুর সরকারি কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

বিস্তারিত...

জুলাই আন্দোলনে আহত সাংবাদিকের ন্যায়বিচার ও চিকিৎসার দাবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া সাংবাদিক শফিকুল ইসলাম (দুখু) উন্নত চিকিৎসা, হামলার ঘটনায় বিচার ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

মেঘনায় কার্গোডুবি, পানিতে ৫ হাজার বস্তা ধান-চাল

চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে ধান-চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে গেছে। তবে কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

মাভাবিপ্রবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা ও সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

বিস্তারিত...

১১ বছরেও মায়ের অপেক্ষা শেষ হয়নি

১১ বছর আগে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বাগেরহাটের কচুয়া উপজেলার বগা জেলে পল্লীর নিয়ামুল হোসেন। এরপর কেটে গেছে এক যুগের কাছাকাছি সময়, কিন্তু এখনও ছেলের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ মা রোকেয়া বেগম।

বিস্তারিত...

ব্যাংকে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, তদন্তের আশ্বাস

পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের অর্থ ছাড়ে বিলম্বের কারণ জানতে গিয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিককে ব্যাংকের ভেতরে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪