২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ সমর্থক।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও বাহারছড়ার রাজারছড়া সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো বিকৃত ও পচা-গলা হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় আটকে পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকের নিরাপত্তা ও উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতি
যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। মহাসড়কে মোটরসাইকেল ও উত্তরবঙ্গের গাড়িচালকদের মাত্রাতিরিক্ত ওভারটেকিং প্রবণতা ও সার্ভিস লেন আটকে রাখায় দুর্ঘটনা বাড়ছে। গত ছয় মাসে এ মহাসড়কে একের পর এক ভয়াবহ রোড সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১৩০টি তাজা প্রাণ। এই সময়ে ছোট-বড় মিলে ১০৮টি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কা
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ (ট্যাবলেট) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে জেলা স
‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকালে কোস্টগার্ডের মোংলা বেইসে তারা আত্মস
দাগনভূঞা পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী পরামর্শ সভা শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) দাগনভূঞা পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌ
‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফালাক (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফালাক ওই গ্রামের ফিরোজ
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করা হয়।