| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেয়েদের নিয়ে আশ্রয়ে যাচ্ছিলেন বাবা, নৌকা উল্টে ভেসে গেল ২ মেয়ে

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে নৌকাডুবিতে পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় জেরিন আক্তার (৮) নামে আরেক শিশুকে তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরে পথ সংবর্ধনা প্রদানে প্রস্তুতি সভা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় পথ সংবর্ধনা প্রদানের এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (১০ জুলাই) উপজেলা বিএনপি কর্তৃক কোর্ট পাড় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত

বিস্তারিত...

পুরোনো আইনে মাদক নিয়ন্ত্রণ নয়, আসছে নতুন আইন: এমপি আবুল খায়ের ভূঁইয়া

পুরোনো আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

১৫ দিনেই নতুন সড়কে ধস, গোপালগঞ্জে নিম্নমানের কাজের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ধস ও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হলে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

শ্রীপুরে দোকানঘর ভাঙচুর-লুটপাট, পিতা ও পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

মাগুরা প্রতিনিধি:মাগুরা প্রতিনিধি:দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর জখম এবং দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার আমতৈল বাজারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় ডাকাতদের চিনে ফেলায় মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকার হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে তক্ষক, মাদক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক অভিযানে একটি জীবিত তক্ষক, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

কক্সবাজারে বন্যায় পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ, ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিস্তারিত...

মুজিবনগরে একই দিনে ছাত্রলীগের দুই নেতার স্বজন হারানোর ঘটনায় শোকের ছায়া

মেহেরপুরের মুজিবনগরে একই দিনে পৃথক ঘটনায় আপনজন হারিয়েছেন উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। একদিকে দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতির ৯ বছর বয়সী ছোট বোনের মৃত্যু হয়েছে, অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদকের বাবা। পরপর দুই শোকাবহ ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিস্তারিত...

ঝিনাইদহ সদর প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

:বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন), রেজিঃ নং-১৮০৮/৭৫ (১৯৬২-১৯৬৩)-এর ঝিনাইদহ সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ৮ বছরের শিশুর ধর্ষন চেষ্টার অভিযোগে মুদি দোকানদার আটক

ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের বিশ্বাসপাড়ায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করেছে। বিগত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিপুল অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

উজানের ঢল, নিম্নচাপের প্রভাব এবং টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪