নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নাগরিক সচেতনতার তাগিদ দিয়েছেন বক্তারা।
নারায়ণগঞ্জের মাসদাইরে আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিসিক শিল্পনগরীর শ্রমিকরা।
জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত কৃষকদের জমির নামজারি দ্রুত সম্পন্ন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির নির্দেশনা দে
নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং সংরক্ষণের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সহযোগিতায়
যশোরের শার্শা উপজেলায় জাল সনদে শিক্ষক হিসেবে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ ফল ভোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলা আরম্ভ হয়।
বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) পুনরায় চালু করে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।
মেহেরপুরে প্রাক্তন শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার দায়ে হাউস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীর পাংশার বিভিন্ন অঞ্চলের নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালকদের জীবনসংগ্রাম, গ্রামীণ সমাজপতিদের ষড়যন্ত্র এবং পাংশার আঞ্চলিক ভাষাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘গাড়িয়াল’।
চলতি বর্ষা মৌসুমে নদীভাঙন রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাকে সাময়িক সুরক্ষা দিতে তাৎক্ষণিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন ষাটোর্ধ্ব আরজু মিয়া। পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এই বৃদ্ধের। তবে অবশেষে তার জীবনে ফিরেছে স্বস্তি। নতুন ইজিবাইক পেয়ে আবারও জীবিকার পথে ফিরেছেন তিনি।