পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেচ পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষককে আটক করে মারধর করা হলেও পরে কয়েকজন যুবক চিকিৎসার কথা বলে তাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনার পর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল ও অকটেন কম দেওয়ার অভিযোগে দুটি জ্বালানি সরবরাহ মেশিন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শম্ভুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলায় নিজ পিতাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে মো. সিফাত ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
হঠাৎ করেই বন্যার পানি বাড়তে শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের নিম্নাঞ্চলের মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার রান্না করতে পারছে না, আবার ছোট ছোট শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নূরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁদমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ড়াইল সদর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন ওই নেতা।
মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাদকবিরোধী প্রচার এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু করেছে পৌর কৃষক দল। মঙ্গলবার সকালে জেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আনিসুর রহমান আনিস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী হওয়ায় প্রতিবন্ধী সন্তানসহ চার সদস্যের পরিবারটি এখন অন্ধকারে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি পোল্ট্রি খামারের বর্জ্যের কারণে কৃষিজমির ফসল নষ্ট হওয়ার অভিযোগ তুলে অবৈধ লেয়ার ও পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। এ ঘটনায় মো. শরিফ বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।