বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে চাকরির বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার (২২ জুন) এ মেলার আয়োজন করা হয়।
মানিকগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১জুন) দিবাগত রাতে উপজেলার মিনাজপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২২জুন) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আলাউদ্দিন বদলগাছী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজিব হোসেন (৩২)।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার পর টানা ৯ দিন ধরে শূন্যরেখায় আটকে রয়েছেন পাঁচ বাংলাভাষী যুবক। চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ’।
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
নেত্রকোণার আটপাড়া উপজেলার মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর কৃষক আবু হানিফ (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।