সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এর আগে বেলা ১টার দিকে সরকারি বাসভবন ত্যাগ করেন।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে বারাকপুর বাজারে এ সমাবেশের আয়োজন করে খানজাহান আলী মিশন।
জয়পুরহাটের তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া ১ হাজার ৬০০-এর বেশি চাকরিপ্রত্যাশীর মধ্যে প্রায় ৩২০ জন প্রাথমিক বাছাই ও সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন।
কুষ্টিয়ার মিরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে পশুখাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুঝুঁকি হ্রাস এবং রাতকানা রোগ প্রতিরোধে চাঁদপুর জেলায় এবার ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এবং ‘নিজের বীজ নিজে করি, দেশকে পাট বীজে স্বাবলম্বী করে গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের কালাই পৌরসভার কাথাইল হিন্দুপাড়া গ্রামে পাঁচটি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র রাস্তা ও পানি নিষ্কাশনের পথ টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফজলুর রহমানের বিরুদ্ধে। এতে প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।
কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি এক অজ্ঞাত ব্যক্তির অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মেহেরপুরের গাংনী উপজেলায় ঔষধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।