ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এবং ‘নিজের বীজ নিজে করি, দেশকে পাট বীজে স্বাবলম্বী করে গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের কালাই পৌরসভার কাথাইল হিন্দুপাড়া গ্রামে পাঁচটি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র রাস্তা ও পানি নিষ্কাশনের পথ টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফজলুর রহমানের বিরুদ্ধে। এতে প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।
কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি এক অজ্ঞাত ব্যক্তির অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মেহেরপুরের গাংনী উপজেলায় ঔষধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।
মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং মানবপাচার প্রতিরোধে করণীয় নির্ধারণে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবর্ষিকীর অজুহাতে সারদেশ নৈরাজ্য সৃষ্টি ও দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার পায়তারার প্রতিবাদে জামালপুর জজ কোর্ট চত্বরে অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। সোমবার (২২ জুন) রাতে অভিযোগ নিয়ে ফুলবাড়ী থানায় যান ওই চীনা নাগরিক। তবে ঘটনাটি ঢাকার
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে এক সাংবাদিকের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে সাংবাদিকের ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার কথা বলতে শোনা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
নতুন ঠিকানায় এসে অভিমানে যেন মুখ ফিরিয়ে নিয়েছে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই কুমির। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর কেটে গেছে ১৯ দিন। মাছ, মুরগি কিছুই খাচ্ছে না প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলে সেটিও খায়