শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে স্থবির হয়ে পড়বে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর-এর কার্যক্রম।
নওগাঁর বদলগাছী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না-পেয়ে ২৩ শতাংশ জমি থেকে প্রায় ৪ লাখ টাকার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে এ অভিযোগ করেন ব্যবসায়ী।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক (স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার (১৫মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে।
ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রোববার (১৫মার্চ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে একটি র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। রবিবার (১৫মার্চ) সকালে বালসাবাড়ি বাজারে দুর্গানগড় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এই কর্মসূচিটি পালন করা হয়।
প্রায় সাতশত সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য প্রকাশ পেল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে। শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার আইসিসি(ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার) এ এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক মামলার আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পালিয়ে যাওয়া ওই আসামির নাম রুবেল চৌধুরী (৩০)। তিনি উপজেলার শহীদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরীর ছেলে। একটি মারামারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তার স্বামী জহিরুল ইসলাম পেশায় লেগুনাচালক।