| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান; সিসিটিভি কন্ট্রোল রুম থেকে আটক ১০

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ডগ স্কোয়াডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এ সময় সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অপরাধীরা প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বিস্তারিত...

চাঁদপুরে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। বিশেষ করে সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।

বিস্তারিত...

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনী-এর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় পাইলট সম্পূর্ণ নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিস্তারিত...

দাগনভূঞায় ২ মাসব্যাপী যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ

দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুর এলাকায় ভোর থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ভোর থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনতাই

নারায়ণগঞ্জে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তার সরকারি পিস্তলও ছিনতাইকারী লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে।

বিস্তারিত...

যশোরে যান্ত্রিক ত্রুটিতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি রুটিন প্রশিক্ষণ বিমান আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে জরুরি অবতরণ করেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যুবদল নেতা বেলাল হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যা মামলার প্রধান আসামি আরমানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। গ্রেপ্তারকৃত আরমান রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। নিহত বেলাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

বিস্তারিত...

দাগনভূঞায় পতিত জমিতে সূর্যমুখীর আবাদ

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষকরা। এই চাষের ফলে একদিকে যেমন আয় হচ্ছে, অন্যদিকে পতিত অনাবাদি জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে তারা। কৃষি অফিস বলছে, চাহিদা ও ফলন ভালো হওয়ায় সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

বিস্তারিত...

সলিমপুরে ৪ হাজার সদস্য নিয়ে যৌথবাহিনীর চিরুনি অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের আস্তানা ও অবৈধ দখলদারদের নির্মূল করতে বড় পরিসরে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে এই চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।

বিস্তারিত...

বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

বিস্তারিত...

বরিশাল জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে শোকজ

সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

বিস্তারিত...

শার্শা-বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের আশ্বাস দেওয়া হলেও হুজুগে তেল নেওয়ার প্রবণতা থামছে না।

বিস্তারিত...

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪