নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার ভোরে নগর ভবনের সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী নগর ভবনের গোলচত্বরের সামনে তাঁর গতিরোধ করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। সোমবার (৯ মার্চ) থেকে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে নিজ এলাকা বাজিতখিলা ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম পরিদর্শন শুরু করেন সংসদ সদস্য।
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পৃথক দুটি মামলায় আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আটকের পর তাদের জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন সংগঠনটির নেতারা।
চট্টগ্রামে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে করা অপহরণচেষ্টা, হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের মামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৮ মার্চ) বিষয়টি জানা গেলেও গত ২৪ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে পিবিআই সূত্র জানিয়েছে। তদন্তে বলা হয়েছে, মামলার বাদীকে একাধিকবার নোটিশ দিলেও তিনি কোনো তথ্য দিতে হাজির হননি। এমনকি মামলায় উল্লেখ করা সাক্ষীদেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে চলতি বছর বিভিন্ন অভিযানে মামলার আলামত হিসেবে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালসহ অন্যান্য ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর দিনব্যাপী বিশেষ অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষ যদি শান্তিতেই না থাকতে পারে, তাহলে উন্নয়নের কোনো সার্থকতা হবে না। আগে মানুষের নিরাপত্তার জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি। সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে উন্নয়ন করতে হবে।
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক ইউনিয়ন ফেনী’-র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) শহরের গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসন, রাজনীতি ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মিলনমেলা ঘটে।
বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫ নং শেডে চালানটি আটক করেছে।
বাগেরহাটে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৯মার্চ) সোমবার বিকেলে নওগাঁ পৌরসভার দূর্গাপুর বাজারে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক