| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুরে বাজার মনিটরিংয়ে গাসিক প্রশাসক-সিইও

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ও বাজারে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। রবিবার (৮ মার্চ) সকালে মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গাসিক প্রশাসক মো.শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

বিস্তারিত...

কুমিল্লায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ঈদের পোশাক কিনতে এসে লাশ হলেন কলেজ ছাত্র

লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।

বিস্তারিত...

ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাঁ মাঠে আসন্ন ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীসহ আরও ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস

বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি বের হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি।

বিস্তারিত...

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় বাজি ও কসমেটিকস সামগ্রী জব্দ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

বেনাপোলের মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

বেনাপোল মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

বিস্তারিত...

দাগনভূঞায় মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে স্থানীয় জনতা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪জন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভূল্লী থানা পুলিশ। এসব অভিযানে মোট ৯১ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ার গড়াই নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত...

বিএনপি নেতা ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পিতা মরহুম ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার থানা সড়কের গ্রীণ হাসপাতালের তৃতীয় তলায় একটি ইসলামিক ক্যাডেট কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষজন

বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ড্রেনেজ নির্মাণের নামে রাস্তা খুঁড়ে দীর্ঘ ৬ মাস ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম ক্ষয়কালি (৫৫)। রোববার (৮ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪