| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় প্যান্ট জব্দ

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ইবি শিক্ষিকার স্বামী ও সন্তানসহ হত্যাকারীর বিচারের দাবিতে মানবন্ধন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অস্ত্র ও কার্তুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

হাজীগঞ্জ বাজারে আকস্মিক আগুন

নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে লিকেজ থেকে জমা গ্যাসে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্তারিত...

সুজনের সহ-সভাপতি খুন, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লাকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল হক।

বিস্তারিত...

কাপাসিয়ায় ঘোরশ্বাব জলমহাল উন্মুক্তের প্রতিবাদে মানববন্ধন

'ঘোরশ্বাব নদী সবার অধিকার, ঘোরশ্বাব নদী হবে সবার'এই শ্লোগান ধারণ করে গাজীপুরের কাপাসিয়ায় ঘোরশ্বাব নদী উন্মুক্ত চাই ও অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ঘাগটিয়া-সনমানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আয়োজনে উপজেলার চরণীলক্ষী প্রাইমারি স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রকৃতির অপার সৌন্দর্যে ইফতার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকায় হিজলগাছের নিচে স্থানীয় যুবকদের অংশগ্রহণে ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

ঝিনাইদহে জাতীয় পাট দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুঃর্গাদহ বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাদসা ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

আন্ধার মানিক বাজার–এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিমানমন্ত্রী

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা–এর আন্ধার মানিক বাজার–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছেন আফরোজা খানম রিতা। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে চার জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে মিউজিক ক্যাম্প শুরু

পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় সুর, তাল ও সৃজনশীলতার সমন্বয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ক্যাম্প। ত্রিপুরা, চাকমা, মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন পাহাড়ি সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪