চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা রয়েছে, তা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে।’
শেরপুরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের ইজারা বাতিল করে শিশুদের সাঁতার প্রশিক্ষণের জন্য অবমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। বুধবার (০৪ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের পরিস্থিতির উন্নতি হয়নি—এমন অভিযোগে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন আইনজীবীরা।
চাঁদপুরের মার্কেটে ঈদ পোশাকে দ্বিগুণ লাভসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।
মাঠে মাঠে জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন দাগনভূঞা উপজেলার কৃষকরা। উপজেলার গ্রামে গ্রামে সকাল থেকে বিকেল পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে আলোচিত সেই সুইট হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
দুর্নীতির সঙ্গে জড়িত হলে দল বা ব্যক্তি কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ দখলদারিত্ব বা অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকার মতিন মৃধার বাড়ি থেকে আরএফএল কোম্পানির এসআর (বিক্রয় কর্মী) অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও বেনাপোলের বাজারগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। লেবু, শসা ও তরমুজের অস্বাভাবিক দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোজাদাররা।
নির্বাচনের আগে থেকেই বেশ জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মু. সালাহউদ্দিন আইউবী। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যেন সাধারণ মানুষের মনে আরো বেশি ঠাঁই করে নিয়েছেন এই সাংসদ।
বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমূহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। বুধবার দুপুরে কনকদিয়া বাজার ব্রিজের ঢালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান এবং ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়।